শনিবার, ১৪ মে, ২০১৬

রাতজাগা অভিমান

রাতজাগা কথাগুলো ফের মনে পড়ে
গল্পের ঝাপি খোলা ঘুম ঘুম চোখে
কলরোল, হাসি-গান মায়াবী আদরে
অভিমান উড়ে যায় অজানা গোলকে।

তোমাকে ডেকেছি ওগো নয়নের তারা
চোখের মণির মতোই প্রিয় হয়ে থেকো
নীল সমুুদ্রের মতো আমি দিশেহারা
অনাবিল ভালোবেসে তবু কাছে রেখো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...